Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৭ ১৪৩৩, রোববার ০২ আগস্ট ২০২৬

প্রকৃতির কাছাকাছি আর্ট ক্যাম্পে ছবি আঁকলেন ২৫ শিল্পী 

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৭ এপ্রিল ২০২৬

প্রিন্ট:

প্রকৃতির কাছাকাছি আর্ট ক্যাম্পে ছবি আঁকলেন ২৫ শিল্পী 

‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্পে অঙ্কিত ক্যানভাস নিয়ে শিল্পীরা

চট্টগ্রামে প্রকৃতির কাছাকাছি এক আর্ট ক্যাম্পে ছবি আঁকলেন ২৫ জন চিত্রশিল্পী। রবিবার কনটেম্পরারি  আর্টিস্ট ফোরাম ইন্টারচ্যাঞ্জ-এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর কনকর্ড ফ'য়সলেকে দিনব্যাপী ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।  

আয়োজকরা জানিয়েছে, শিল্পের সাথে আত্মীয়তার সেতুবন্ধন গড়তে এবং শিল্পচর্চাকে পারিবারিক বন্ধনে ছড়িয়ে দিয়ে নবীন শিল্পীদের উৎসাহিত করার লক্ষে প্রকৃতির সান্নিধ্যে এ ধরনের উদ্যোগ। তারা জানান, ২৫ জন শিল্পীর ২৫ রকম দৃষ্টিভঙ্গি, ২৫ রকম স্বপ্ন আজ একই ক্যানভাসে মিলেছে। এই চিত্রপ্রদর্শনী শুধু রং আর তুলির সমাহার নয়, এটি আমাদের সময়ের দলিল। এখানে কারো আঁকায় আছে প্রকৃতির মায়া, কারো আঁকায় সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন, আবার কারো আঁকায় নিছকই সৃষ্টির সরল আনন্দ। শিল্প মানুষকে মানুষের কাছে আনে। আজকের এই সম্মিলিত প্রয়াস তারই প্রমাণ। 

লেকে বোট যোগে সী-ওয়ার্ল্ডে গিয়ে আর্ট ক্যাম্প শুরুর পূর্বে ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ, কে ফজলুল হক গণপাঠাগার’ এর পক্ষ থেকে শিল্পীদের টি-শার্ট উপহার দেন পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক এবং লেখক-সাংবাদিক  শওকত বাঙালি।

শিল্পীদের টি-শার্ট তুলে দিচ্ছেন সাংবাদিক শওকত বাঙালি

অদ্যাপক ড. প্রণব মিত্রের নেতৃত্বে চিত্রশিল্পী ও সাংবাদিক এমএম আজিজুল কদিরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আর্ট ক্যাম্পে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন শিল্পী উত্তম কুমার বড়ুয়া, মনোয়ার, সোহেল, ইব্রাহিম, সাদী,পারভেজ, জিয়াউদ্দীন চৌধুরী, জেসমিন, সুভাষ, মুছা, প্রণব, জিয়া সিকদার, সজল, রাব্বী, দুর্জয়, কদির, শওকত, বিশ্বজিৎ, রাসেল, শাওনসহ অন্যরা। 

চিত্রশিল্পী আজিজুল কদির বলেন, ইন্টারচ্যাঞ্জ গ্রুপের এ আয়োজনের সফলতায় আগামী জুলাই মাসে নগরীতে আরো বড় পরিসরে একটি উদ্যোগ গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক শওকত বাঙালি, সাংবাদিক এজাজ মাহমুদ, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, প্রিয় চট্টগ্রাম সম্পাদক মীর্জা ইমতিয়াজ শাওন, এসএম ইরফানুল হক তারেক প্রমুখ। ফ'য়সলেকে আগত বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী শেষে লেকের পাড়ে  সাংস্কৃতিক অনুষ্ঠানে কথামালা, গান, আবৃত্তিতে অংশ নেন শিল্পীরা এবং পরিবারের সদস্যবৃন্দ। 

Walton
Walton