এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।