আর্জেন্টিনার হয়ে শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির যাত্রা। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে শেষবারের মতো খেলবেন লিওনেল মেসি। প্রায় ২০ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন আর্জেন্টাইন তারকা। একটি প্রজন্ম বড় হয়েছে মেসিকে দেখে। তাদের শৈশব-কৈশোর কেটেছে মেসির খেলা দেখে।