মঙ্গলবার প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন জন টার্নাস। এর মধ্য দিয়ে টিম কুকের সফল ১৫ বছরের নেতৃত্বের অবসান ঘটবে। বিশ্ব স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে থাকা এবং চীনের ওপর উৎপাদন নির্ভরতার মতো বড় চ্যালেঞ্জ নিয়ে এই দায়িত্ব গ্রহণ করবেন টার্নাস।