ফাইল ছবি
সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুরাইয়া আখতার জাহান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব। তাকে এই পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তার স্থলাভিষিক্ত হলেন সুরাইয়া আখতার জাহান
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আখতার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।




