Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩৩, বুধবার ২১ অক্টোবর ২০২৬

ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী

ফাইল ফটো



পূজার ছুটিতে ফাঁকা ঢাকা শহরের নিরাপত্তায় নির্ঘুম রাত কাটছে আইনশৃঙ্খলা বাহিনীর। পূজামণ্ডপের কঠোর নিরাপত্তার পাশাপাশি রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত তারা। পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চেতে কাজ করে যাচ্ছে। আজ বুধবার (২১ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছ, পূজার ছুটিতে রাজধানীর রামপুরা, খিলগাঁও, মগবাজার, মালিবাগ, মিরপুর, বাড্ডা, উত্তরা, ধানমন্ডিসহ অনেক এলাকায় লোকজন কম। তারা গ্রামের বাড়িতে গেছেন। এসব এলাকার নিরাপত্তা পোশাকে, সাদা পোশাকে পুলিশের নজরদারি চলছে। 
এদিকে পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় এসআরবির পক্ষ থেকেও টহল কার্যক্রম চলছে। পূজামণ্ডপের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকা ঘিরে চলছে টহল কার্যক্রম। 
উল্লেখ্য, সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা চলছে। এই উপলক্ষে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটিও। সবমিলিয়ে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। এ কারণে রাজধানীর পাড়া-মহল্লা অনেকটা ফাঁকা হয়ে গেছে। এছাড়া রাস্তাঘাটে যানবাহনের তেমন কোনও ভীড়ও নেই। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

Walton
Walton