Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩৩, বুধবার ২১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ২১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ফাইল ফটো

কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস টিনটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহত নেই। ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ রয়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।
 

Walton
Walton