Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩৩, বুধবার ২১ অক্টোবর ২০২৬

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৬তম অবস্থানে রয়েছে ঢাকা। আর এ তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ২৬৫।

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৭। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালামপুর, যার স্কোর ১৮২। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই, যার স্কোর ১৮১। ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Walton
Walton