Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৬ ১৪৩৩, শুক্রবার ০২ অক্টোবর ২০২৬

আজ নগর বাউলের ৬২তম জন্মদিন

প্রকাশিত: ১৬:২২, ২ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

আজ নগর বাউলের ৬২তম জন্মদিন

মাহফুজ আনাম জেমস

বিনোদন ডেস্ক

বাংলা রকসংগীতের জনপ্রিয় শিল্পী ও গিটারিস্ট নগরবাউল জেমসের জন্মদিন আজ। শুক্রবার (২ অক্টোবর) ৬২ বছরে পা দিলেন মাহফুজ আনাম জেমস।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। কৈশোরের বড় একটি সময় কেটেছে চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখানেই বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে এই ব্যান্ডের সঙ্গে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরের বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। পরবর্তী সময়ে ‘ফিলিংস’-এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘নগর বাউল’।

দীর্ঘ সংগীতজীবনে জেমস উপহার দিয়েছেন ‘লেইস ফিতা লেইস’, ‘নগর বাউল’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘আমি তোমাদেরই লোক’ ও ‘কাল যমুনা’র মতো জনপ্রিয় অ্যালবাম। তার কণ্ঠে ‘তারায় তারায়’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুস্মিতার সবুজ ওড়না’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দিদিমনি’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’ ও ‘এক নদী যমুনা’সহ অসংখ্য গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

শুধু ব্যান্ডসংগীতেই নয়, চলচ্চিত্রের প্লেব্যাকেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন জেমস। সংগীতে অবদানের জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন এই রক তারকা। তার গাওয়া ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।
 

Walton
Walton