Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, রোববার ২২ নভেম্বর ২০২৬

পুত্রসন্তানের মা হলেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৪, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৪, ২২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পুত্রসন্তানের মা হলেন মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ ছবি সংগৃহীত

মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। তবে ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।

একাধিক সংবাদমাধ্যমকে সুখবরটি জানিয়েছেন মৌসুমী নিজেই।

নতুন অতিথিকে ঘিরেই এখন কাটছে তাঁর দিন। সন্তানের খাওয়ানো, ঘুম পাড়ানো আর নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া-সব মিলিয়ে বদলে গেছে প্রতিদিনের রুটিন।

মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানিয়েছেন অভিনেত্রী। ছেলের চেহারায় নিজের ছাপ খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী। একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মৌসুমী হামিদ। এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন এই অভিনেত্রী।

তবে আপাতত অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিতে চান মৌসুমী। এই সময়টা ছেলেকে ঘিরেই কাটানোর পরিকল্পনা তাঁর। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘যাপিত জীবন’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Walton
Walton