সিকিমে একটি টানেল নির্মাণস্থলে ভূমিধস হয়েছে। এর পরপরই গ্যাস লিক হয়। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। তবে ১৮ জন শ্রমিক টানেলের ভিতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের পরিণতি কি হয়েছে তা বলা যাচ্ছে না। তাদেরকে উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) অভিযান চালাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।