ফাইল ছবি
আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনটি আসনের ফলাফল স্থগিত রাখবে নির্বাচন কমিশন (ইসি)।আসনগুলো হলো- শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।
বৃহস্পতিবার এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
মূলত এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল ঘোষণা স্থগিত থাকবে।




