Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৯ ১৪৩২, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

হাতিয়ায় দায়িত্ব পালনকালে বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

হাতিয়ায় দায়িত্ব পালনকালে বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিবি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

বৃহস্পতিবার সকালে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। তার সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।আহত মিরাজ জানায়, গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গেলে, সেখানে তার ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি মাত্র শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Walton
Walton