সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত ও পশ্চিমবঙ্গ- কোনোটিই নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়িমসি করেছিল বলেও অভিযোগ করেছেন তিনি।শুক্রবার শিলিগুড়িতে দেশটির সশস্ত্র সীমা বলের (এসএসবি) ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অমিত শাহ।