Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩২, শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ১২:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সহধর্মিণী চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন।

তিনি বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনা হন তারা।

Walton
Walton