Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩২, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন ভুটানের প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

তারেক রহমানকে অভিনন্দন ভুটানের প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন শেরিং তোবগে।শুক্রবার এক বার্তায় তিনি বলেন, ‘ভুটান ও বাংলাদেশের মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ায় তারেক রহমান এবং বিএনপিকে আন্তরিক অভিনন্দন।’তিনি আরও বলেন, ‘এই বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং এটি শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

Walton
Walton