Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত: ঘোষণা ট্রাম্

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত: ঘোষণা ট্রাম্

ফাইল ছবি

দীর্ঘ সময় ধরে আলোচনার পর  ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত  বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এই ঘোষণা করা হয়। প্রথমে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানান, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। এর পরেই সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু দিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে দুই দেশ সম্মত হয়েছে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের চড়া শুল্কের জবাবে চাপানো শুল্ক তিনি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছেন।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে জানান, তার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করায় ধন্যবাদ জানিয়েছেন। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই বাণিজ্য চুক্তির জন্য মোদি ও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এটা শুধু বাণিজ্য চুক্তিই নয়, দুই দেশের সম্পর্কে ঐতিহাসিক সন্ধিক্ষণও, যা বিকশিত ভারত ২০৪৭-এর পথে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে।

তবে রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি।এদিকে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিষয় কোয়ার্টার এক্স হ্যান্ডেলে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনীতিতে বড় সুযোগ তৈরি করল। তিনি বলেন, এটা মোদি ও ট্রাম্পের অংশীদারির বড় জয়।

ভারতে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, চুক্তিই যদি হলো সেই চুক্তিপত্র কোথায়। কারাই বা তাতে স্বাক্ষর করেছেন। কেনই বা ওয়াশিংটন থেকে ঘোষণা করা হল। বিরোধীরা আরও জানতে চেয়েছেন, ২৫ শতাংশ জরিমানা শুল্কের বিষয়ে কী সিদ্ধান্ত হলো।

Walton
Walton