Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৯ ১৪৩২, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

দুঃখজনক হলেও গতকাল সারা রাত অভিযোগ পেয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

দুঃখজনক হলেও গতকাল সারা রাত অভিযোগ পেয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়

ছবি: সংগৃহীত

আজ সকালে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৩ (কেরানীগঞ্জ একাংশ) আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল আটটার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বিএনপি নেতার অভিযোগ, গতকাল সারা রাত ভোটকেন্দ্রের অভিযোগ এসেছে তার কাছে।

ভোট প্রদান করে সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেননি। আজ তারা ভোট দিতে পারছেন। আমরা চাই, প্রত্যেক ভোটার ভোটকেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করুক। ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপির অনেক অবদান রয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, সন্তানের বুকের রক্ত ঝরেছে।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলেও, কেরানীগঞ্জে গতকাল বুধবার সারা রাত অভিযোগ পেয়েছি। রাত ১০টা, ১২টা ও ১টায়, বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রে ঢুকেছেন। এই ‍মুহূর্ত পর্যন্ত জিনজিরা পি এম পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে তাদের বের করতে পারে নাই। কেন পারে নাই, কী দুর্বলতা, সেটি দেখতে যাচ্ছি।’

Walton
Walton