Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৯ ১৪৩২, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

অনিয়মের অভিযোগ ববি হাজ্জাজের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

অনিয়মের অভিযোগ ববি হাজ্জাজের

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গড়মিল রয়েছে। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে কেন্দ্র দেখাচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে তা ভুল। প্রিজাইডিং অফিসাররা বয়স্ক লোকদের অন্য কেন্দ্রে যেতে বলছেন। অন্য কেন্দ্রে তারা কেন যাবেন। তারা তো দেখে শুনে কেন্দ্রে এসেছেন।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন ববি হাজ্জাজ। সে সময়েই তিনি এসব অভিযোগ করেন। কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র দখল বা সহিংসতার মতো পরিস্থিতি এখনো দেখা যায়নি। তবে ভোটার ডেটাবেজের গড়মিল নিয়ে তারা শঙ্কিত এবং দ্রুত সমাধান চান।

Walton
Walton