Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২০ ১৪৩২, শুক্রবার ০৬ মার্চ ২০২৬

গুলশান মডেল হাই স্কুলে ভোট দেবেন তারেক রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

গুলশান মডেল হাই স্কুলে ভোট দেবেন তারেক রহমান

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার বিকেলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোট দিতে পারেন তারেক রহমান। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

Walton
Walton