Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৬ ১৪৩২, সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার রাজধানীর ৮ স্থানে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

সোমবার রাজধানীর ৮ স্থানে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ফাইল ছবি

নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।\

এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এর আগে রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেন তারেক রহমান। 

Walton
Walton