Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৪ ১৪৩২, শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬

শেষ সফরে ঠাকুরগাঁও-নীলফামারী-দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

শেষ সফরে ঠাকুরগাঁও-নীলফামারী-দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে উত্তর-দক্ষিণ বঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে সফর করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি জনসভায় কর্মী-সমর্থকদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। ঢাকার বাইরে শেষ নির্বাচনী সফর হিসেবে এবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাবেন তারেক রহমান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রথমেই ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। হেলিকপ্টারে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে নেমে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।

এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এজন্য তিন জেলাতেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ।
এদিকে, জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর প্রস্তুতি।
 
১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া বক্তব্য দেন দিনাজপুরে বিরামপুরের সরকারি কলেজ মাঠে। একই মাঠে এবার বক্তব্য দেবেন তাদের বড় ছেলে তারেক রহমান।

Walton
Walton