Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩২, বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬

একুশে পদকের জন্য একটি প্রতিষ্ঠানসহ ৯ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

একুশে পদকের জন্য একটি প্রতিষ্ঠানসহ ৯ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত

ফাইল ছবি

একুশে পদকের জন্য একটি প্রতিষ্ঠানসহ ৯ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকের জন্য তাদের মনোনীত করা হয়।

পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন—ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, মেরিনা তাবাশ্যুম, আইয়ুব বাচ্চু, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজশ হালদার যশ ও অর্থী আহমেদ। আর প্রতিষ্ঠানটি হলো—ওয়ারফেজ।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ  সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

Walton
Walton