Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২১ ১৪৩২, বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২০৩০ সালের মধ্যে মৃত্যু হতে পারে ৫৪ লাখ শিশুর : গবেষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

২০৩০ সালের মধ্যে মৃত্যু হতে পারে ৫৪ লাখ শিশুর : গবেষণা

ফাইল ছবি

২০৩০ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৫৪ লাখ শিশুর মৃত্যু হতে পারে শুধুমাত্র বিদেশি উন্নয়ন সহায়তা  কমার কারণে। একই সঙ্গে মোট প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়াতে পারে বলেও ভয়াবহ সতর্কবার্তা দেয়া হয়েছে একটি নতুন গবেষণায়। সংবাদসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়,  দ্য ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, গত দুই দশকে শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে মূলত দাতা দেশগুলোর অর্থায়নে স্বাস্থ্য কর্মসূচির কারণে। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় দাতা দেশগুলোর হঠাৎ ও ব্যাপক সহায়তা কাটছাঁট সেই অগ্রগতিকে উল্টে দিতে পারে।

গবেষণায় ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত সহায়তা পাওয়া দেশগুলোর মৃত্যুহারের সঙ্গে বৈদেশিক সাহায্যের পরিবর্তনের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। তিনটি সম্ভাব্য পরিস্থিতির ভিত্তিতে ২০৩০ সাল পর্যন্ত প্রভাব অনুমান করা হয়েছে। সেগুলো হলো- সহায়তা অপরিবর্তিত থাকলে, সামান্য কমলে (সাম্প্রতিক বছরের ধারা অনুযায়ী) এবং মারাত্মকভাবে কমলে (২০২৫ সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে গেলে) এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সবচেয়ে ভয়াবহ বা মারাত্মক কাটছাঁটের পরিস্থিতিতে, গবেষণার মডেল অনুযায়ী ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ২ কোটি ২৬ লাখ মানুষের মৃত্যু হতে পারে, যার মধ্যে ৫৪ লাখ হবে পাঁচ বছরের কম বয়সী শিশু। 

Walton
Walton