ফাইল ছবি
টিকিটের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে টোকিও ডিজনিল্যান্ড ও ডিজনিসি।টোকিও ডিজনি রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান ওরিয়েন্টাল ল্যান্ড সম্প্রতি এ তথ্য জানায়। নতুন মূল্য কার্যকর হবে আগামী বছর মার্চ-মে মাসে।
বর্তমানে দুটি পার্কে একদিনের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের সর্বোচ্চ মূল্য ১০ হাজার ৯০০ ইয়েন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দাম ১৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ১২ হাজার ৪০০ ইয়েন হবে। ৪-১২ বছর বয়সী শিশুদের টিকিটের সর্বোচ্চ মূল্যও ৫ হাজার ৬০০ ইয়েন থেকে বাড়িয়ে ৫ হাজার ৯০০ ইয়েন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ডিজনি পার্কগুলোর তুলনায় টোকিওর টিকিটের দাম এখনো কিছুটা কম। তবে জাপানে গত কয়েক বছরে ডিজনিল্যান্ডের টিকিটের দাম দ্রুত বেড়েছে। ২০১৯ সালেও প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৫০০ ইয়েন। গত সাত বছরে দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে।




