Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২১ ১৪৩২, বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

সারাদেশে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জ

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নামের পাশে উল্লিখিত জেলা বা অধিক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার সকাল ১০টা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা একই দিন দুপুর আড়াইটা থেকে ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে আবশ্যিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

Walton
Walton