Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৪ ১৪৩২, শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে। গতকাল শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে পরোক্ষ আলোচনায় বসেন।  আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি থামানো। এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। 

ভালো আলোচনা হয়েছে- জানিয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।” 

এদিকে ওমানে আলোচনা চলাকালীন সময়েই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। 

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে মূলত পরমাণু ইস্যু নিয়ে কথা হয়েছে। 

Walton
Walton