ছবি: সংগৃহীত
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একজন সক্রিয় সদস্য বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তারা আগামী ২৯শে মার্চ বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করবেন। এবার আরও বৃহৎ আন্তর্জাতিক অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। গ্লোবাল সুমুদ-এর সদস্য সোমেয়রা আকদেনিজ ওর্দু দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে বলেন, আমাদের যাত্রা শুরু হবে ঐতিহাসিক বার্সেলোনা থেকে।
এরপর তিউনিসিয়া, ইতালি এবং ভূমধ্যসাগরীয় অন্যান্য বন্দরে গিয়ে ২৯শে মার্চে অভিযান শুরু করব। তিনি আরও জানান, এ যাত্রায় আমরা হাজারো অংশগ্রহণকারীর থাকবেন। এর মধ্যে থাকবে এক হাজারেরও বেশি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী। আমাদের সঙ্গে থাকবে পরিবেশ-সংরক্ষণকর্মী এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও। এটিই আগের মিশনের থেকে মূল পার্থক্য।




