Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় নির্বাচন ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমেছে ২৫ হাজার সদস্য।শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীতে ২ হাজার ১৩১টি কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র ১ হাজার ১৪টি। এখানে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখানে ৭ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করা হবে।নির্বাচনে কোনো থ্রেট নেই জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, সাধারণ সময়ের চেয়ে পরিবেশ ভালো। চমৎকার পরিবেশ রয়েছে।

Walton
Walton