Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ১৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২

নড়াইলে বিএনপির মিছিলে হামলা

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Walton
Walton