ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পকে দুর্বল করে দিয়ে কি অন্য কোনো দেশকে সেই সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে? বিষয়টি গভীরভাবে ভেবে দেখা দরকার। সরকার গার্মেন্টসশিল্পের শ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন। শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সেই অনুযায়ী শ্রমিকদের বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।




