Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩৩, শনিবার ৩১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ৩১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় লালমাই উপজেলার ভুশ্চি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলার হরিশ্চরে আয়োজিত র‍্যালি ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে বিএনপির অন্য একটি পক্ষের বিরুদ্ধে। 

পরে সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। 

সংঘর্ষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং যুবদল কর্মী মো. মামুন ও সাদ্দাম হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়াও দুই পথচারী আহত হন। 

Walton
Walton