ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশের একটি ইনসিডেন্ট রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তিনি হার্টের রোগী হওয়ায় পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
খন্দকার আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




