রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, আটক চার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অবস্থিত শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় নারীসহ চারজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
আজ শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেন।
আটকদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস রয়েছেন বলে জানা গেছে।
আবদুল খালেক বলেন, গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে আটকরা ডিবি হেফাজতে আছে।




