Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৮ ১৪৩৩, রোববার ০৪ অক্টোবর ২০২৬

লাগামছাড়া এলপিজির দাম

প্রকাশিত: ২১:৪৬, ৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

লাগামছাড়া এলপিজির দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

আজ রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জানা যায়, নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এদিকে, অটোগ্যাসের লিটারপ্রতি মূল্য মূসকসহ ৭৩ টাকা ০৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।
 

Walton
Walton