Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৭ ১৪৩৩, শনিবার ০৩ অক্টোবর ২০২৬

হরমুজে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাবিক উদ্ধার

প্রকাশিত: ১৯:২৭, ৩ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

হরমুজে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাবিক উদ্ধার

হরমুজে ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইল মিসাইল আঘাত হেনেছে। এতে কুয়েতের পতাকাবাহী ওই ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়েছে। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

গলফ নিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, ওমানের কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, এমটি কাজিমাহ থ্রি ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাবিককে নিরাপদে তীরে সরিয়ে নিতে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে তারা। 

তবে ট্যাংকারটির দিকে প্রজেক্টাইলটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও ঝুঁকি বৃদ্ধির মধ্যে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে কর্মরত হাজারো ভারতীয় নাবিকের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে ৪ হাজার ৫০০-এর বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।
 

Walton
Walton