Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৮ ১৪৩৩, রোববার ০৪ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৩০০

প্রকাশিত: ২১:৫০, ৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৩০০

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৯৬ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে ১৩১ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ১০৯ জন, খুলনায় ৭৫ জন এবং রংপুরে ৬৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন।
 

Walton
Walton