আজ বিশ্ব ডাক দিবস
আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। প্রযুক্তিনির্ভর যোগাযোগের যুগে ডাকসেবার ঐতিহাসিক অবদান, বর্তমান ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে স্মরণ করার দিন আজ।
প্রতি বছর এইদিনে বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি।
১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে প্রতিষ্ঠিত হয় জেনারেল পোস্টাল ইউনিয়ন, যা পরবর্তী সময়ে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) নামে পরিচিতি লাভ করে। আন্তর্জাতিক ডাকব্যবস্থাকে সমন্বিত ও কার্যকর করার ক্ষেত্রে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউর কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি ডাকসেবার গুরুত্ব তুলে ধরার উপলক্ষ হিসেবে পালিত হয়ে আসছে।




