বিশ্ব ডিম দিবস আজ
ডেস্ক রির্পোট
বিশ্ব ডিম দিবস আজ। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। ডিমের পুষ্টিগুণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভূমিকা এবং মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ডিমের গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘প্রোটিন দ্যাট পাওয়ার্স অ্যান্ড প্রোটেক্টস’ অর্থাৎ ‘যে প্রোটিন শক্তি জোগায় ও সুরক্ষা দেয়’।
১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। এবার বিশ্ব ডিম দিবসের ৩০ বছর পূর্তি হচ্ছে।
বিশ্ব ডিম দিবসের তাৎপর্য শুধু একটি খাবারের পুষ্টিগুণ তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষের অবদান স্বীকার করা এবং সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী খাবার নিশ্চিত করার গুরুত্বও এ দিবসের সঙ্গে জড়িত।




