Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২০ ১৪৩৩, বুধবার ০৭ অক্টোবর ২০২৬

কাল ক্যারিয়ারে শেষবারের মতো খেলবেন মেসি

প্রকাশিত: ২৩:৩১, ৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

কাল ক্যারিয়ারে শেষবারের মতো খেলবেন মেসি

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার হয়ে শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির যাত্রা। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে শেষবারের মতো খেলবেন লিওনেল মেসি।

প্রায় ২০ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন আর্জেন্টাইন তারকা। একটি প্রজন্ম বড় হয়েছে মেসিকে দেখে। তাদের শৈশব-কৈশোর কেটেছে মেসির খেলা দেখে।

২৫ বছর আগে এমনই এক বিদায়ের সাক্ষী হয়েছিল আর্জেন্টিনা। বিদায় নিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার বিদায় অবশ্য শুধু আর্জেন্টিনা দলের বিদায় ছিল না। সেটি ছিল ফুটবলেরই এক মহাকাব্যিক চরিত্রকে বিদায় জানানোর মুহূর্ত। ২০০১ সালের সেই রাত আজও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি হয়ে আছে। মেসির বিদায়ও হতে যাচ্ছে তেমনই এক রাত।
 

Walton
Walton