Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

‘বিজয় দিবসে বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা’

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: ১২:১২, ২৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

‘বিজয় দিবসে বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা’

শেখ হাসিনা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এ পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতাও বেড়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতির বরাতে রয়টার্স জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বানরোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনও মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়ার নির্দেশ দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা অবস্থায় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
 

Walton
Walton