Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৩ ১৪৩৩, শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

তাহসিফের মরদেহ উদ্ধার: সুরতহাল রিপোর্টে যা মিলেছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ৩০ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

তাহসিফের মরদেহ উদ্ধার: সুরতহাল রিপোর্টে যা মিলেছে

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এতে বলা হয়েছে, শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পেট ফোলা ছিল। তাহসিফের নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। 

বুধবার বিকেলে মরদেহ উদ্ধারের পর বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফের মাথার চুল কালো, মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। চোখ ও মুখ বন্ধ ছিল। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। তার দুই হাত মাথার সামনে বাঁকানো এবং মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল। বুক, পেট, পিঠ, দুই পা ও যৌনাঙ্গ স্বাভাবিক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের ফুলহাতা কাবলি শার্ট ও সাদা ট্রাউজার।

নৌ পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদন অনুযায়ী, তাহসিফের হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি এখনও উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি উদ্ধার হলে মৃত্যুর অনেক জট খুলতে পারে। 

Walton
Walton