Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩ ১৪৩৩, মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে

প্রকাশিত: ২২:৫৯, ১৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে

ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের পদত্যাগপত্রও জমা দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি জানা গেছে, আজই প্রকাশিত হতে পারে প্রজ্ঞাপন।

এর আগে, আজ বেলা ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক পদত্যাগের ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি রাষ্ট্রপতি গ্রহণ করেন। পরে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। এছাড়া প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাকের পদত্যাগের পর প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৩ জনে।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) পুরান ঢাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্রহাতে এক মাদকবিরোধী অভিযানে সরাসরি নেতৃত্ব দেন ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন তিনি।

Walton
Walton