Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২ ১৪৩৩, রোববার ১৮ অক্টোবর ২০২৬

৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা

প্রকাশিত: ২২:১৯, ১৮ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

Walton
Walton