Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১ ১৪৩৩, রোববার ১৮ অক্টোবর ২০২৬

ফের সজীব-মোক্তারের নেতৃত্বে বিদ্যাকোষ আদর্শ পাঠাগার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ১৮ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

ফের সজীব-মোক্তারের নেতৃত্বে বিদ্যাকোষ আদর্শ পাঠাগার

ছবি: সংগৃহীত

‌‘বই পড়ি আলোকিত সমাজ গড়ি’ স্লোগানে আত্মপ্রকাশ করা সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুরে অবস্থিত ‘বিদ্যাকোষ আদর্শ পাঠাগার’-এর ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল পাঠাগারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে পাঠাগার কক্ষে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য পাঠাগারের নেতৃত্ব নির্বাচন করেন। এতে সভাপতি হিসেবে এম এ মতিন সজীব ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নূর মোক্তার হোসেন পুন:নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি: টি,এম রিয়াদ রাশেদীন ও মো. রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক: মো. রুহুল আমিন মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মঈনুল ইসলাম মাসুম, কোষাধ্যক্ষ: মো. সুমন হোসেন, ক্রীড়া, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক: মো. আলম শেখ, দপ্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. আমিনুল ইসলাম তুষার, কার্যনির্বাহী সদস্য: রাসেল মো. সাইফুর রহমান, মো. জাহিদুল ইসলাম (জাহিদ সুবহান), মো. আমান উল্লাহ, মো. নোমানুর ইসলাম আকাশ, মো. ফরিদুল ইসলাম (সুমন রাজ সরকার) ও গোলাম রেজা-ই-রাব্বী।

সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের উপদেষ্টা মো. আব্দুল মান্নান, শাহ মো. ফয়সাল হায়দার রুবেল, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. সালাহউদ্দিন সালাম, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন জুয়েল, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মো. বিজয় হোসেন আলহাজ্ব, সদস্য মো. মোজাম্মেল শেখ, মো. মামুন শেখ, মো. মেনহাজ উদ্দিন।

Walton
Walton