Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩৩, রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৩০ জন পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপনে মিটিং করার মুহূর্তে যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Walton
Walton