Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩ ১৪৩৩, সোমবার ১৯ অক্টোবর ২০২৬

চার দিনেই ৪০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার ২’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৫৫, ১৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

চার দিনেই ৪০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার ২’

‘জেলার ২’ সিনেমার দৃশ্য

চার দিনেই ৪০০ কোটির ক্লাবে উঠেছে রজনীকান্তের ‘জেলার ২’। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

জানা যায়, ১৫ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটি চার দিন শেষে এর বিশ্বব্যাপী আয় ৪২৪ কোটি রুপিরও বেশি। চার দিনে শুধু ভারত থেকেই নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’ আয় করেছে ২৩৪ কোটি রুপি। আর বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছে ১৯০ কোটি রুপি।

এছাড়া, মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করেছিল ১২৫ কোটি রুপি। এরপর বাকি তিন দিনে যথাক্রমে আয় করেছে ৮৫ কোটি, ১০৮ কোটি ও ১০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের উইকেন্ড পেল ‘জেলার ২’। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির ব্যবসা জমজমাট। তাই বক্স অফিসে সিনেমাটি আরও রেকর্ড গড়তে পারে, এমনই ধারণা বিশ্লেষকদের।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। একই নির্মাতার সিনেমাটি বক্স অফিসে হয়েছিল সুপারহিট। এছাড়া সিনেমাটির গানও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। বক্স অফিস সাফল্যে সেই ধারাবাহিকতা যেন এবারও অব্যাহত থাকছে। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে আছেন বিদ্যা বালান, এস. জে. সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে আছেন মোহনলাল, শিবা রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ, বিজয় সেথুপতির মতো তারকারা।

Walton
Walton