ছবি: সংগৃহীত
চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রাশিয়ান হাউস, ঢাকায় সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি অব অ্যালামনাই অব সোভিয়েত অ্যান্ড রাশিয়ান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ (SAAB)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় রাশিয়ার চিকিৎসা শিক্ষার গুরুত্ব এবং বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও ভবিষ্যৎ চিকিৎসা পেশাজীবীদের জন্য এ শিক্ষার মাধ্যমে সৃষ্ট সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।

রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষাক্রম, ব্যবহারিক চিকিৎসা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাংলাদেশের দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চিকিৎসাশিক্ষায় রাশিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা এবং শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টিতে রাশিয়ান হাউস কাজ করে যেতে আগ্রহী।




