Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৬ ১৪৩২, সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করা হয়েছে। রোববার একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শামিম আহমেদ রিটটি করেন।

শামিম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।’

Walton
Walton