Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩৩, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ২২ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়


৪২৯ রান করেও জিততে পারল না ইংল্যান্ড। অবিশ্বাস্য লড়াইয়ে রেকর্ড গড়ে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রানের পাহাড় ডিঙ্গিয়ে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০ বছর ধরে সেই রেকর্ড এখনো অক্ষত আছে। 

বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মিলে করে রেকর্ড ৮৫৯ রান। ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকা-ইংল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।

৪৩০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় পেয়েছে লংকানরা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রভিনরত্নায়েকে। তিনি ১০৬ বল মোকাবেলা করে ১৫টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। 

অবিশ্বাস্য ইনিংস খেলেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। তিনি মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিকফিগার স্পর্শ করতে পারেননি। শানাকা মাত্র ৫০ বল খেলে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ৯৭ রান করে ফেরেন। 

শানাকার মতোই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওপেনার আবিস্কা ফার্নান্দো। তিনি মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। তার ইনিংসটি ৮৩ বলে ১১টি চার আর ২টি ছক্কায় সাজানো।  

এর আগে প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৪২৯ রান করে ইংল্যান্ড। হ্যারি ব্রুকস মাত্র ১১৬ বলে ২১টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২০২ রানের রেকর্ডময় ইনিংস খেলেন।
 

Walton
Walton